পুবের কলম ওয়েবডেস্ক : মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা ঘিরে চাঞ্চল্য। হোয়াটসঅ্যাপে হুমকি বার্তায় জানানো হয়েছে, ১৪ জন জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে প্রবেশ করেছে এবং ৩৪টি গাড়িতে বিস্ফোরক ছড়িয়ে দেওয়া হয়েছে। লস্কর-ই-জিহাদীর নাম করে পাঠানো এই বার্তা পাওয়ার পরই তৎপর হয়েছে মুম্বাই পুলিশ।
আরও পড়ুন:
গোটা শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, চলছে টহল ও তল্লাশি। পুলিশ জানিয়েছে, গতকাল মুম্বাই ট্র্যাফিক পুলিশের কাছে এই বার্তা আসে। এদিকে, আগামীকাল দশ দিনের গণেশ উৎসবের বিসর্জনকে ঘিরে বিপুল ভিড়ের সম্ভাবনা থাকায় উদ্বেগ আরও বেড়েছে।
আরও পড়ুন:
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি সংবেদনশীল এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী।