পুবের কলম, ওয়েবডেস্ক: তিন দিনের ভারত সফরে মুম্বইয়ে পৌঁছালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার ভোরে তাঁর বিমান অবতরণ করে মুম্বই বিমানবন্দরে। এ নিয়ে চতুর্থবার ভারতে এলেন তিনি। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ব্রিজেত ম্যাক্রোঁ।
ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, রাজ্যপাল আচার্য দেবরাত, উপ-মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং সুনেত্রা পাওয়ার।আরও পড়ুন:
আরও পড়ুন:
ম্যাক্রোঁর পোস্টের পর মোদিও বার্তা দিয়ে তাঁকে স্বাগত জানান এবং বলেন, এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি জানান, মুম্বই ও পরে দিল্লিতে তাঁদের বৈঠক হবে। সূত্রের খবর, মুম্বইয়ে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকে একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে। প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরপর ম্যাক্রোঁ দিল্লিতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।