পুবের কলম প্রতিবেদক: 'পীর ও মুরশেদ পাক' নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আলকাদেরী আলবাগদাদী পাকের ৭০ তম বার্ষিক উরস পালিত হল বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার দিনে (২১ জামাদিয়াল আওয়াল)।
আরও পড়ুন:
মূল অনুষ্ঠানটি হয় কলকাতার ২২ নং খানকা শরীফ লেনের মসজিদ পাকে ও ৪ নং হাজি মুহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাকে।
আরও পড়ুন:
এছাড়াও মেদিনীপুরের জোড়া মসজিদ ও তৎ-সংলগ্ন 'মওলা পাকের' মাযার পাকে, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকরপাড়া কাদেরিয়া মসজিদ ও মাযার পাকে, বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জ শরীফে এবং পশ্চিম বঙ্গ ও বাংলা দেশে অবস্থিত 'সিলসিলা এ কাদেরিয়া'-র বিভিন্ন খানকা শরীফ ও মসজিদ পাকে দিনটি পালিত হয়।
আরও পড়ুন:
এই সমস্ত অনুষ্ঠানই 'বড়ো পীর সাহেব' হযরত আব্দুল কাদির জিলানী পাকের ২৩ তম বংশধর, 'পীর ও মুরশেদ' পাকের প্রপৌত্র ও বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী, সাজ্জাদানশীন হুযুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আলকাদেরী আলবাগদাদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
প্রতিটি অনুষ্ঠান কেন্দ্রে জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নামে।
আরও পড়ুন:
প্রসঙ্গত আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে তাঁদের পূর্বপুরুষ ('বড়ো পীর সাহেবে' এর ১৫ তম বংশধর) ইরাকের বাগদাদ নগরী থেকে ভারতে তশরিফ আনেন এবং ওই সমস্ত স্থানে ইসলামী চর্চা ও কাদেরিয়া তরিকার কেন্দ্র গড়ে ওঠে। 'পীর ও মুরশেদ' পাকের পিতা 'মওলা পাক' এর উরসে ৪ই ফাল্গুন মেদিনীপুরের জোড়া মসজিদে প্রতিবেশি বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন ও রিজার্ভ বাস এসে থাকে যা দুই দেশের পারস্পরিক সম্প্রীতিকেও তুলে ধরে।