পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ ১৪ নভেম্বর, একদিকে বাংলা জুড়ে পালিত হচ্ছে রসগোল্লা দিবস অন্যদিকে দেশব্যাপী পালিত হচ্ছে শিশু দিবস। প্রতিবারের ন্যায় এবারেও ''শিশু দিবস'' পালন করল মানিকতলার একটি স্চ্ছোসেবী সংগঠন ''খুশির দিয়া''।

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস  

দীর্ঘ ২০০৪ শাল থেকে ক্যানসার, থ্যালাসেমিয়া,  হৃদরোগ আক্রান্ত ও দুস্থ শিশুদের নিয়ে কাজ করে আসছে এই সংগঠন। পথ চলা শুরু থেকে এখনও অবধি ৩৪ টা শিশুর ওপেন হার্ট সার্জারি করান এই সংস্থা।

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস  

সোমবার ''শিশু দিবস'' উপলক্ষে তারা পৌঁছে যায় পূর্ব বর্ধমানে ''ধামাশ'' নামে একটা গ্রামে। সেখানে কয়েকটি গ্রামের শিশুদের দিয়ে কেক কাটিয়ে তাদের অনুষ্ঠান শুরু হয়। এর পর শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন সংস্থার সদস্যরা। শিশুদের আনন্দ দেখে পরিবারের লোকজনও খুব খুশি হন।

বর্ধমানের প্রত্যন্ত গ্রামে উৎযাপন শিশু দিবস