পুবের কলম,ওয়েবডেস্ক: বিবাহিত হয়েও লিভ-ইন-সম্পর্কে নিরাপত্তার আবেদন খারিজ করল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। লিভ-ইন-সম্পর্কে থাকা এক যুগলের আবেদনের ভিত্তিতে এই রায় দেয় সংশ্লিষ্ট আদালত। এমনকী উভয়ের বিরুদ্ধে ২৫০০ টাকার জরিমানা করেছে বিচারপতি অলোক জৈন।
আরও পড়ুন:
জানা গেছে, দুইজনই আলাদাআলাদা ভাবে বিবাহিত। তারপরেও লিভ-ইন-সম্পর্কে জড়িত ছিলেন তাঁরা।
সেই সম্পর্কের নিরাপত্তার আর্জি জানিয়ে কোর্টের শরণাপন্ন হয়েছিলেন ওই যুগল।আরও পড়ুন:
বিচারপতি অলোক জৈন আবেদনের ভিত্তিতে জানায়, আবেদনকারীরা তাঁদের লিভ-ইন সম্পর্কের উপর আদালতের সিলমোহর চেয়েছে। কিন্তু আদালত তা দিতে পারবে না কারণ, এই সম্পর্ক সামাজিক ও নৈতিক ভাবে গ্রহণযোগ্য নয়। মানুষের একে অপরের প্রতি ভালোলাগা জন্মাতেই পারে। তার মানে এই নয় সেই মানুষটির সঙ্গে লিভ-ইন- সম্পর্কে আসতে হবে।
বিবাহ একটি পবিত্র বন্ধন। অথচ সেই বন্ধনকে কলুষিত করে চলেছে বর্তমান প্রজন্ম। কোনও সম্পর্কে প্রবেশের পর তার যে একটা গুরুত্ব থাকে তা ভুলে গেছে এই প্রজন্মের যুবক-যুবতী।আরও পড়ুন:
উল্লেখ্য, আধুনিকতার এই সময়ে অনেক ক্ষেত্রেই লিভ ইনের প্রবণতা দেখা যায়। বিয়ে না করেও দু’জন একসঙ্গে থাকেন। যদিও হাইকোর্টের এই পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে গেল লিভ ইনের সামাজিক গ্রহণযোগ্যতার সিলমোহর দিতে নারাজ বিচার ব্যবস্থা।