আরও পড়ুন:
শুভজিৎ দেবনাথ ডুয়ার্স : পাখি খেতে এসে বিপাকে পড়ল পাইথন। গ্রামবাসীদের তাড়া খেয়ে উঠে গেলো বাঁশ ঝাড়ের মগডালে। নিচে নামাতে হিমসিম খেলো বনকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে হুলুস্থুল কান্ড ডুয়ার্সে।জলপাইগুড়ির জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে একটি বাঁশ ঝাড় থেকে খুব জোড়ে পাখির ডাক শুনতে পান।
কি ঘটনা তা জানবার জন্য বাঁশ ঝাড়ের কাছে এলে দেখতে পান বড়সড় সাইজের পাইথন একটি পাখি শিকার করেছে। পাখিটিও চিতকার করছে।আরও পড়ুন:

এরপর পাইথনটিকে ধাওয়া দিতে দিতে গ্রামবাসীরা এগিয়ে এলে পাখিটিকে ফেলে বাঁশ ঝাড়ের মগডালে উঠে যায় পাইথনটি। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।পাইথন আসার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ এসে যায়।
ততক্ষনে এসে পড়েন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এর বনকর্মীরা। কিন্তু ততক্ষনে ভয় পেয়ে মগডালে উঠে বাঁশ পেচিয়ে ধরে পাইথনটি। ইতিমধ্যে ঘটনাস্থলে আসেন অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীও। আসেন আরন্যক নামক স্থানীয় পরিবেশ প্রেমী সংস্থার সদস্যরা।আরও পড়ুন:
এরপর প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় পাইথনকে নিচে নামিয়ে এনে রেঞ্জ অফিসে নিয়ে গেলে হাফ ছেড়ে বাঁচেন এলাকার মানুষ।অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানিয়েছেন পাথনটিকে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।