শুভজিৎ দেবনাথ,ডুয়ার্স: ক'দিন ধরেই চলছে অবিরাম বৃষ্টি, ব্যাঙ খেয়ে খেয়ে বদহজম হবার জোগাড় প্রায়। শান্তি নেই কোথাও! রাতের বেলায় মাত্রা অতিরিক্ত বৃষ্টিতে যেনো জলমগ্ন হয়ে পড়লো শেষ ঠিকানাটাও। তাই কোনো রকমে শরীর ঢাকতে আশ্রয় নিয়েছিলো চা-বাগানের ঝোপের আড়ালে। কিন্তু শেষ রক্ষা সেখানেও হল না!

অলস দুপুরবেলা গুটি কয়েক চা শ্রমিক এসে চটকে দিল বাকি শান্তিটাও।

অজ্ঞতা তাদের মজা বোঝাতে মনে করিয়েই দিতে হলো সেই ছোটবেলার পড়া "অ-এ অজগর আসছে তেড়ে"। না! এরপর তারা আর ভাবতে পারিনি চা পাতা তোলার কথা বরং আ-এ আতঙ্কে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচালো যে যার।

একই দিনে ডুয়ার্সের চা - বাগান থেকে জোড়া অজগর সাপ উদ্ধার ,চাঞ্চল্য এলাকায়।<div class=