পুবের কলম ওয়েবডেস্ওক : ওড়িশার রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের। রবিবার সন্ধ্যায় এই প্রস্তাবের কথা ঘোষণা করেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দিন ওড়িশা থেকে রেলমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এবং রেলওয়ে সেফটি কমিশনারের পক্ষ থেকে পাওয়া বিভিন্ন তথ্য মাথায় রেখেই পরবর্তী তদন্ত সিবিআই মারফত হোক, এই সুপারিশ জানাচ্ছে রেল বোর্ড।’ পাশাপাশি, রেল মন্ত্রকের তরফে একটি সাংবাদিক বৈঠক করে রবিবার দুপুরে জানানো হয়, কেবলমাত্র করমণ্ডল এক্সপ্রেসই দুর্ঘটনাগ্রস্ত হয়। তিনটি ট্রেনের গতিই সর্বাধিক স্পিডে ছিল, তবে তা নিয়ন্ত্রণের মধ্যেই ধরা হচ্ছে। সিগনালিং সিস্টেমে কিছু একটা হলেও তা এখনও তদন্তসাপেক্ষ। রবিবার প্রথমবার দুর্ঘটনার কারণ অবশ্য স্পষ্ট করেন রেলমন্ত্রী। তিনি বলেন, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের পরিবর্তনের কারণে বালাসোরে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হয়। ট্রেন দুর্ঘটনার পর, ট্র্যাক পরিষ্কার এবং পুনরুদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
রেলমন্ত্রী একটি বিবৃতি দিয়ে বলেছেন দুর্ঘটনার জন্য যারা দায়ী সেই সব ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা একেবারেই সঠিক নয়, এই দুর্ঘটনার কারণ সম্পূর্ণ আলাদা। শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী ‘কবচ’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ‘রেলের ব্যাখ্যা অনুযায়ী, ‘কবচ’ হল মূলত একটি সংঘর্ষ-বিরোধী প্রযুক্তি। দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এর মাধ্যমে এড়ানো যায়। একই লাইনের উপর দু’টি ট্রেনের উপস্থিতি নির্দিষ্ট দূরত্ব থেকেই বুঝতে পারে ‘কবচ’। সেই অনুযায়ী সে আগেভাগে ট্রেনের চালককে সতর্ক করে দেয়। দু’টি ট্রেন একই লাইনে চলে এলে ইঞ্জিনে বসানো একটি যন্ত্রের মাধ্যমে অনবরত সিগনাল দিতে থাকে ‘কবচ’। যা চালকের দৃষ্টি আকর্ষণ করে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন তিনি। শুধু তাই নয়, চালককে সতর্ক করার পরও তিনি পদক্ষেপ না করলে স্বয়ংক্রিয়ভাবে রেলের গতিবেগ কমিয়ে দেয়। দু’টি ট্রেনের ধাক্কা লাগার আগেই ব্রেক কষে থামিয়ে দেয়। এ দিন রেলমন্ত্রী বলেন, ‘কবচের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তিনি আরও বলেন, ‘কমিশনার অফ রেলওয়ে সেফটি বিষয়টি তদন্ত করেছেন। ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত রিপোর্ট আসুক, তারপর এ বিষয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে। রেলমন্ত্রী এ দিন ফের প্রধানমন্ত্রীর কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে oুত কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবারই জানিয়ে দিয়েছেন, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ দিকে রবিবার রেলমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার জন্য কারা দায়ী সেটা শনাক্ত করা গিয়েছে। তবে রেল বোর্ডের তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করার বার্তা দিয়েছেন তিনি। মনে করা হচ্ছে, খুব oুত এই ঘটনার নেপথ্যের দোষীরা শাস্তি পাবেন। ২০১২ সাল থেকে কবচ নির্মাণ প্রক্রিয়া চলছে। ২০১৪ সালে এই প্রযুক্তির প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হয়। রেলের দাবি ছিল, এই প্রযুক্তি দুর্ঘটনা-শূন্য পরিষেবার জন্ম দেবে। বড় কোনও দুর্ঘটনা থেকে স্বয়ংক্রিয় এই ব্যবস্থা ট্রেনকে রক্ষা করবে বলে দাবি ছিল রেলের। ২০২০ সালে কবচকে জাতীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়।আরও খবর
ছয় মাসের বেশি সময় ভোটে না জিতেও কীভাবে মন্ত্রী? বিহার সরকারের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
যন্তর মন্তরে ফের র্যাফ ও ব্যারিকেড, সিজেপি-র নতুন বিক্ষোভের হুঁশিয়ারিতে দিল্লিতে কড়া নিরাপত্তা
ই-২০ পেট্রলে মাইলেজ কমে না, ইঞ্জিনেরও ক্ষতি হয় না— সংসদে দাবি কেন্দ্রের
ই-২০ পেট্রলে মাইলেজ কমে না, ইঞ্জিনেরও ক্ষতি হয় না— সংসদে দাবি কেন্দ্রের
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯