পুবের কলম প্রতিবেদক: সপ্তাহের শেষে ফের বিপত্তি বাড়তে চলেছে শিয়ালদহ মেন লাইনে। রেলের লাইন মেরামতির কাজ হবে, তাই বেশকিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। শুধু তাই নয়, বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিও বদল করাও হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, লাইন মেরামতির জন্য আগামী ৮ ও ৯ এপ্রিল, মানে শনি ও রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে।
শনিবার বাতিল থাকবে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বনগাঁ লোকাল,শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল। রবিবার শিয়ালদহ থেকে ৩ জোড়া রানাঘাট লোকাল, দু’জোড়া করে শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-বারাকপুর লোকাল বাতিল থকবে। আর এক জোড়া করে শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-গেদে লোকাল বাতিল হয়েছে। একইভাবে কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল বাতিল।আরও পড়ুন:
অন্যদিকে পদাতিক এক্সপ্রেস ও আজমের-শিয়ালদহ এক্সপ্রেসের যাত্রা শিয়ালদহের বদলে কলকাতা স্টেশন থেকে যাতয়াত করবে। শনিবার রাতে গৌড় এক্সপ্রেস মালদহ থেকে ছাড়াবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটি ওইদিন রাত ৯টা ৪৫ মিনিটে মালদহ ছাড়ার কথা ছিল। শনিবারের দার্জিলিং মেল হলদিবাড়ি ছাড়বে রাত ৯টা ১৫ মিনিট নাগাদ।
ট্রেনটি ছাড়ার কথা সন্ধে ৬টা ১৫ মিনিটে। শনিবার পদতিক এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে ছাড়বে সন্ধে ৭টা ৪০ মিনিটে। এটি ছাড়ার কথা ছিল বিকেল ৫টা ৪০ মিনিটে। রবিবারের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ থেকে ৬টা ৩৫ মিনিটের বদলে ছাড়াবে সকাল ৮টা ২৫ মিনিটে। বালুরঘাট-মালদহ প্যাসেঞ্জার বালুরঘাট থেকে সন্ধে সাড়ে ছটার পরিবর্তে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। বিস্তারিত তালিকা সংশ্লিষ্ট স্টেশনে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।