পুবের কলম প্রতিবেদক: গরমকালে বিভিন্ন পর্যটনক্ষেত্র ও ঠান্ডার দেশে যাওয়ার একটা প্রবণতা আছে। অর্থাৎ দার্জিলিং, কাশ্মীর যাওয়ার জন্য মানুষের মন অধীর আগ্রহে থাকে। কিন্তু ট্রেনের টিকিট মেলে না। এই সমস্যা সমাধান করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এর জন্য বিভিন্ন দূরপাল্লার রুটে চালানো হচ্ছে গ্রীষ্মকালীন বা সামার স্পেশাল ট্রেন।
আরও পড়ুন:
পূর্ব রেলের তরফে খবর, ২৫৪টি সামার স্পেশাল ট্রিপের ব্যবস্থা করেছে পূর্ব রেল। অন্যদিকে রেলমন্ত্রক সূত্রে খবর, মধ্য রেলে ৪৮৮টি, পূর্ব-মধ্য রেলে ১০০৩টি, উত্তর রেলে ৭৭৮টি, উত্তর-পশ্চিম রেলে ১,৬২৩টি, দক্ষিণ-মধ্য রেলে ১,০১২টি, পশ্চিমাঞ্চলীয় রেলে ১,৮৭৮টি মিলিয়ে ৯,১১১টি ট্রিপের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন:
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা বা দিঘার মধ্যেই নয়, দূরপাল্লার ট্রেনও চালানো হবে। বিশেষ করে উত্তর ভারতের দিকে যাওয়ার জন্য রয়েছে সামার স্পেশাল। ২৫ এপ্রিল থেকে ২৭ জুনের মধ্যে দেহরাদুন থেকে হাওড়া পর্যন্ত ১০টি ট্রিপ দেবে সামার স্পেশাল।
আরও পড়ুন:
অন্যদিকে, হাওড়া থেকে দেহরাদুন রুটে এই স্পেশাল ট্রেনের আরও ১০টি ট্রিপ চালু থাকবে। এইভাবে কলকাতা থেকে জম্মু-তাওয়াই রুটে দুই মুখে ১০টি করে স্পেশাল সামার ট্রেনের ট্রিপ রয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৫ জুনের মধ্যে এই ট্রেন চলবে। হাওড়া রক্সোল রুট, কলকাতা পটনা রুট, শিয়ালদহ গোরক্ষপুর রুটে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। রেলের ওয়েবসাইট বা ফেসবুক পেজে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলেও জানিয়েছে পূর্বরেল।
আরও পড়ুন:
রেলের তরফে জানা গিয়েছে, যাত্রীদের ভিড় সামাল দিতে চলতি বছর গরমকালে ৯,১১১টি ট্রিপের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার্থে এবং বাড়তি ভিড় সামাল দিতেই এই ব্যবস্থা। গতবছর সামাল স্পেশাল ট্রেনের ট্রিপের সংখ্যা ছিল ৬,৩৬৯টি।
আরও পড়ুন:
এ বছর গতবছরের তুলনায় ২,৭৪২টি অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। এই সুবিধা তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাত, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান ও দিল্লির বাসিন্দাদের গ্রীষ্মকালীন পর্যটনের সুবিধার্থে দেশজুড়ে রেলের সমস্ত অঞ্চলে এই বাড়তি ট্রিপের ব্যবস্থা নেওয়া হয়েছে।