পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচন। আসন রফা নিয়ে কংগ্রেস কথা বলছে আঞ্চলিক দল গুলোর সঙ্গে। ইতিমধ্যেই আরজেডি, জেডিইউ, শিবসেনা, এনসিপি, এবং আপের সঙ্গে বৈঠক হয়েছে কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের।বিজেপিকে লোকসভায় পরাস্ত করতে রণনীতি ঠিক করছে বিরোধীরা। এমন রাজনৈতিক পরিস্থিতিতে অস্বস্তি বাড়ল আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের।
রেলের জমির বিনিময়ে চাকরি মামলায় প্রথম চার্জশিট দাখিল করল ইডি। লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের কন্যা মিসা ভারতী এবং হেমা যাদব, হৃদয়ানন্দ চৌধুরী এবং দুটি প্রতিষ্ঠানের। সকলেই রাজনৈতিকভাবে সক্রিয়। মিসা বর্তমানে লোকসভার সাংসদ। এছাড়াও নাম রয়েছে লালু ঘনিষ্ঠ অমিত কাত্যালেরও। গত নভেম্বরে এই মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। দিল্লিতে এক বিশেষ তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ আদালতে এই চার্জশিট দাখিল করেছে ইডি। ১৬ জানুয়ারি শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করেছে আদালত। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু। সেই সময় তিনি জমির বিনিময়ে রেলে চাকরি দিতেন, অভিযোগ এমনই। যদিও শুরু থেকেই এই মামলায় সব অভিযোগ অস্বীকার করে আসছে যাদব পরিবার। তাঁদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করেছে বিজেপি।অস্বস্তি বাড়ল লালুর, ইডির চার্জশিটে স্ত্রী-মেয়ের নাম
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১২:২৭
আরও খবর
‘প্রিয় বিজেপি নেতা’ অমরিন্দর সিং, রাহুলের মন্তব্যে চর্চা রাজনৈতিক মহলে
‘এটা রাঁচি, যন্তর মন্তর নয়—আজাদি স্লোগান চলবে না’, মঞ্চে নেহা বোরাকে লক্ষ্য করে কালি নিক্ষেপ
'মাতৃভাষা না জানাটা অপমানজনক': শিক্ষার্থীদের তামিল শেখার আহ্বান অভিনেতা ধনুশের
৬ বছরে প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭.৫ কোটি টাকা: রাজ্যসভায় জানাল কেন্দ্র
ইউপিআই লেনদেনে বসতে চলেছে পরিষেবা চার্জ: লোকসভায় পাস সংশোধনী বিল
ইউপিআই লেনদেনে বসতে চলেছে পরিষেবা চার্জ: লোকসভায় পাস সংশোধনী বিল
ছ’বছর পর ফের এনডিএ-তে ফেরার জল্পনা! সংসদে মোদী-সুখবীর বৈঠক ঘিরে পঞ্জাবের রাজনীতিতে নয়া মোড়
ছ’বছর পর ফের এনডিএ-তে ফেরার জল্পনা! সংসদে মোদী-সুখবীর বৈঠক ঘিরে পঞ্জাবের রাজনীতিতে নয়া মোড়
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
নিট প্রশ্নফাঁস: পরীক্ষা শুরুর বহু আগেই নিখুঁতভাবে ছক কষা হয়েছিল: চার্জশিটে দাবি সিবিআই-এর
নিট প্রশ্নফাঁস: পরীক্ষা শুরুর বহু আগেই নিখুঁতভাবে ছক কষা হয়েছিল: চার্জশিটে দাবি সিবিআই-এর
কাঠমিস্ত্রির মেয়ের বড় সাফল্য! মাত্র ১৪ বছরেই মহাকাশ গবেষণার সুযোগ পেল অন্ধ্রের জেসি
কাঠমিস্ত্রির মেয়ের বড় সাফল্য! মাত্র ১৪ বছরেই মহাকাশ গবেষণার সুযোগ পেল অন্ধ্রের জেসি
'সস্তা রাজনীতি করবেন না': মেখেদাতু বাঁধ নিয়ে তামিলনাড়ু বিধানসভায় মুখোমুখি বিজয়-স্টালিন
'সস্তা রাজনীতি করবেন না': মেখেদাতু বাঁধ নিয়ে তামিলনাড়ু বিধানসভায় মুখোমুখি বিজয়-স্টালিন
সর্বাধিক পাঠিত
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা