পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে ট্যুইটে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'রাজু শ্রীবাস্তব হাসি, কৌতুক এবং ইতিবাচকতা দিয়ে আমাদের জীবনকে উজ্জ্বল করেছেন। তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু বছরের পর বছর ধরে তাঁর সমৃদ্ধ কাজের জন্য তিনি অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

তাঁর মৃত্যু দুঃখজনক। পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।"