পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল অযোধ্যার অসম্পূর্ণ রামমন্দির। বলিপাড়া থেকে শুরু করে দক্ষিণী ফিল্মজগত। সোমবার সকাল থেকেই রামমন্দির চত্বরে তারকাদের ঢল। উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, বিবেক ওবেরয়, মধুর ভাণ্ডারকর, রণবীর কপূর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, সাইনা নেহওয়াল, অনিল কুম্বলে, মিতালি রাজ। এসেছেন মুকেশ ও নীতা আম্বানিও।
আরও পড়ুন:
এছাড়া, দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা রজনীকান্তও হাজির হয়েছিলেন অযোধ্যার রামমন্দিরে।রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় দেখা গেল দক্ষিণী অভিনেতা রামচরণকে। রামলালার বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষে হাজির হয়েছেন বলি গায়ক সোনু নিগম। ‘রাম সিয়া রাম’ ভজন গাইতে শোনা গেল তাঁকে। গানের শেষে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উচ্চারণ করে মঞ্চ থেকে নামেন তিনি।নিমন্ত্রণ রক্ষা করতে রামমন্দির প্রাঙ্গণে হাজির হয়েছেন বলিপাড়ার অভিনেতা অনুপম খের।