পুবের কলম, ওয়েবডেস্ক: 'রামায়ণ-মহাভারত কাল্পনিক চরিত্র', এই বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির রোষানলে পড়তে হল ম্যাঙ্গালুরুর এক স্কুলশিক্ষিকাকে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ওই শিক্ষিকাকে। ঘটনার জেরে বিক্ষোভের মুখে পড়লেন কর্নাটকের ম্যাঙ্গালুরুর ওই স্কুল শিক্ষিকা।
আরও পড়ুন:
বিজেপি বিধায়ক বেদ্যস কামাথের অভিযোগ, ছাত্র-ছাত্রীদের পড়ানোর সময় 'রামায়ণ-মহাভারতকে কাল্পনিক' বলে মন্তব্য করেছেন ওই শিক্ষিকা। এমনকি দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেছেন তিনি।
বিজেপি বিধায়ক বেদ্যস কামাথের আরও অভিযোগ, বিলকিস বানো গণধর্ষণ মামলা নিয়ে ছাত্র-ছাত্রীদের মনে ঘৃণা তৈরির চেষ্টা করেছেন তিনি। বিতর্কিত মন্তব্যের জেরে ম্যাঙ্গালুরুর সেন্ট গেরোসা ইংলিশ এইচআর প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে বরখাস্ত করেছে।আরও পড়ুন:
ওই শিক্ষিকার বক্তব্য ছিল রাম এক ‘পৌরাণিক চরিত্র’ এর পরেই ওই শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। তাঁকে বরখাস্তের দাবি তোলেন স্থানীয় বিজেপি কর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে ওই শিক্ষিকাকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
আদৌও কি ঘটেছিল! বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেন এই শিক্ষিকাকে কাজে বহাল রাখা হবে? বলেও প্রশ্ন তোলেন বিধায়ক বেদ্যস কামাথ। তিনি বলেন, "এই শিক্ষিকা বলছেন, 'ভগবান রামের গায়ে দুধ ঢালা অপব্যয়।
কেউ যদি আপনার বিশ্বাসকে অপমান করে, আপনি কি চুপ করে থাকবেন?” অভিভাবকদেরও দাবি, ওই শিক্ষিকা সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শিখিয়েছিলেন, রামায়ণ একটি কাল্পনিক চরিত্র।আরও পড়ুন:
এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছে স্কুল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, "৬০ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। সবার সহযোগিতা আমরা আশা করছি। আসুন আমরা সবাই একসঙ্গে আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত গড়ার লক্ষ্যে কাজ করি।"