পুবের কলম,ওয়েবডেস্ক:  মুসলিম মাত্রই ‘আতঙ্কবাদী’, ‘ঘুসপেটিয়া’। ভরা এজলাসে  মুসলিমদের নিয়ে ‘বিষে ভরা’ মন্তব্য বিজেপি সাংসদের।  বৃহস্পতিবার লোকসভায় বিএসপি সাংসদ দানিশ আলিকে জঙ্গি, অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করেন রমেশ ভিদুরি। দলের সাংসদের এমন বিদ্বেষ মন্তব্যে খিলখিল করে হেসে ওঠেন  হর্ষবর্ধনোও।

শুক্রবার এই ঘটনার প্রতিবাদে ওম বিড়লাকে চিঠি লেখেন দানিশ আলি। বলেন, সংখ্যালঘু হলেও দেশের নাগরিক আমি। জনতা ভোট দিয়ে আমাকে সাংসদ বানিয়েছেন। এই ধরণের বিদ্বেষ  মন্তব্য অপ্রত্যাশিত ও হৃদয় বিদারক। আমি  মর্মাহত। আপনার মতো মহান ব্যক্তির সামনে মুসলিম বিদ্বেষী এহেন মন্তব্য অভাবনীয়।

https://twitter.com/ANI/status/1705150455456948499?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1705150455456948499%7Ctwgr%5E6ea2f67afedfa54d45c340837784bde5d9166766%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.cnbctv18.com%2Fpolitics%2Foutrage-as-bjp-ramesh-bidhuri-abuses-bsp-mp-lok-sabha-speaker-warns-of-strict-action-17860361.htm

সংশ্লিষ্ট ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার ওম বিড়লা।

শুক্রবার বিজপি নেতাকে ভাষার শালীনতা বজায় রাখার সতর্কবার্তা দেন তিনি। এই ধরণের কর্মকাণ্ড পুনরাবৃত্তি হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও দেন স্পিকার।

উল্লেখ্য, চন্দ্রযান ৩ মিশনের সাফল্যের আলোচনার সময় আলির বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্য করেন ভিদুরি। ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধী দলনেতারা। ভিদুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন তারা।

সংশ্লিষ্ট ঘটনায় ওম বিড়লাকে আক্রমণ শানান ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। জানান, তুচ্ছ কারণে বিরোধীদের সাংসদ থেকে বহিষ্কার করা হয়। আর বিজপির ক্ষেত্রে সব মাফ। ক্ষমতার অপব্যবহার মাত্র।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ভিদুরির মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। সংসদের ভিতরে হোক বা বাইরে এহেন ভাষা অপ্রত্যাশিত। এই মন্তব্য শুধু দানিশ নয়, আমাদের সকলের জন্য অপমান।

ভিদুরিকে সাসপেন্ড করা হক।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ভিদুরির মন্তব্যের কড়া সমালোচনা করেন। বলেন, হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দিলেন। অতীতে এই ধরণের ঘটনা পুনরাবৃত্তি হলে দায় কার? অন্যদিকে আপ সাংসদ সঞ্জয় সিং সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দাগেন। বলেন, মোদিজি আপনি কি সংসদে সন্ত্রাসীদের সঙ্গে বসেন। আরএসএস-এ কি একই ভাষা ও মূল্যবোধ শেখানো হয়? আমি শুধু মণিপুর সহিংসতার প্রসঙ্গ তুলেছিলাম, আমাকে বহিষ্কার করা হয়েছে। এক্ষেত্রে আপনি চুপ কেন? মুসলিম এবং ওবিসিদের অপব্যবহার করা বিজেপির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

https://twitter.com/ANI/status/1705158758287192450?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1705158758287192450%7Ctwgr%5E6ea2f67afedfa54d45c340837784bde5d9166766%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.cnbctv18.com%2Fpolitics%2Foutrage-as-bjp-ramesh-bidhuri-abuses-bsp-mp-lok-sabha-speaker-warns-of-strict-action-17860361.htm

রমেশ ভিদুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোভিন্দ।

স্পিকারের নামোল্লেখ করে বলেন, সংসদে অসংসদীয় কথা বলার জন্য রমেশ ভিদুরিকে বহিষ্কার করা হক।

ঘটনাপ্রসঙ্গে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিজেপিকে কটাক্ষ করেছেন। জানান, এই ঘটনা নতুন কিছু নয়। আমি নিশ্চিত তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হবে না। বরং শীঘ্রই দিল্লি বিজেপি সভাপতি পদে উন্নীত হতে চলেছেন তিনি। হিটলারের  জমানাতে ইহুদিদের সঙ্গে যেমন আচরণ করা হত ভারতে মুসলিমদের সঙ্গে সেইরকম আচরণ করা হচ্ছে এখন।

https://twitter.com/AamAadmiParty/status/1705121368961056827?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1705121368961056827%7Ctwgr%5E6ea2f67afedfa54d45c340837784bde5d9166766%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.cnbctv18.com%2Fpolitics%2Foutrage-as-bjp-ramesh-bidhuri-abuses-bsp-mp-lok-sabha-speaker-warns-of-strict-action-17860361.htm

যদিও এই বিষয়ে মৌন ব্রত পালন করছে বিজেপি সাংসদ রমেশ ভিদুরি। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান, সংসদের ব্যাপার। এই বিষয়ে কিছু বলব না।

এমন মন্তব্য অবশ্য গেরুয়া শিবিরের লোকজন প্রায়শই করে থাকেন। কিন্তু সংসদে বসে এমন মন্তব্য স্পষ্ট করে দিল যে বিদ্বেষ প্রচারে বিজেপি কতখানি বেপরোয়া।

https://twitter.com/ANI/status/1705117109897064934?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1705117109897064934%7Ctwgr%5E6ea2f67afedfa54d45c340837784bde5d9166766%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.cnbctv18.com%2Fpolitics%2Foutrage-as-bjp-ramesh-bidhuri-abuses-bsp-mp-lok-sabha-speaker-warns-of-strict-action-17860361.htm