পুবের কলম, ওয়েব ডেস্কঃ আরসিবি’র বিজয় উদযাপনে বড়সড় দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে একজন মহিলাও আছেন।
আরও পড়ুন:
আরও ৪৭ জন আহত হয়েছেন বলে খবর। সেখানে ৬ বছরের এক শিশুও আছে বলে জানা যাচ্ছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বেঙ্গালুরুর দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই মর্মান্তিক মুহূর্তে, যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা রইল।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধি, রাজনাথ সিং-এর মতো ব্যক্তিত্বরাও।আরও পড়ুন:
স্বজনহারাদের সমবেদনা জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি শোকাহত এবং মর্মাহত। এই অকল্পনীয় ট্র্যাজেডিতে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাচ্ছি এবং তাঁদের জন্য প্রার্থনা করছি। আহত সকলে শক্তি পাক এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রয়াতদের আত্মার শান্তি কামনা করছি এবং প্রার্থনা করি যাতে তাঁদের পরিবার এই কঠিন সময়ে সান্ত্বনা পায়।’
আরও পড়ুন: