পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের আগে বড় স্বস্তি পেলেন ফরাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাব হোসেন। এসআইআর ট্রাইব্যুনালের প্রথম নিষ্পত্তিতেই জট কেটে তাঁর নাম ফের অন্তর্ভুক্ত করা হল ভোটার তালিকায়।
আরও পড়ুন:
রবিবার ট্রাইব্যুনাল তাঁর নথিপত্র খতিয়ে দেখে জানায়, কোথাও কোনও অসঙ্গতি নেই। আধার কার্ড, পাসপোর্ট-সহ সমস্ত বৈধ নথি জমা থাকা সত্ত্বেও কেন তাঁর নাম তালিকায় ওঠেনি, তা নিয়েই প্রশ্ন ওঠে। এরপরই ট্রাইব্যুনাল নির্দেশ দেয়, অবিলম্বে তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ফরাক্কায় আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ। তার আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। নির্ধারিত সময়ের মধ্যে নামের নিষ্পত্তি না হলে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারতেন না মাহাতাব হোসেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ করে ট্রাইব্যুনাল। ফলে নির্দিষ্ট সময়ের আগেই সমস্যার সমাধান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কংগ্রেস শিবির।