উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি: নিজের রাজনৈতিক পরিচয়কে দূরে ঠেলে আবার দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। ঝড়ের আগেই শুক্রবার রায়দীঘিতে পৌঁছান তিনি। দলাদলি ভুলে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান কান্তি। সুন্দরবনের মানুষজন জানেন, 'ঝড়ের আগে কান্তি আসে'। সাগরে 'ফুঁসছে' সাইক্লোন রিমেলে। সুন্দরবনের মানুষদের সুরক্ষিত রাখার জন্য প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রবিবার সকাল সকাল মণি নদী সংলগ্ন এলাকা ঘুরে দেখেছেন কান্তি গঙ্গোপাধ্যায়। সোমবার ও ক্ষতিগ্রস্থ একাধিক এলাকায় গেলেন কান্তি তাঁর সাধ্যমত সাহায্য নিয়ে।তিনি দল-মত নির্বিশেষে এই সময় মানুষের পাশে দাঁড়ানোর ডাক দিলেন আবার।
প্রবল বৃষ্টিতে চারিদিক সাদা। দোসর আবার ঝোড়ো হাওয়া। দূরপানে দৃষ্টি যাচ্ছে না খুব একটা। সাইক্লোন 'রিমেল' আছড়ে পড়ার পড়েই সোমবার সাধারণ মানুষের পাশে থাকতে এগিয়ে এলেন কান্তি গঙ্গোপাধ্যায়।বাদাবনের মানুষ গুলোর কাছে তিনি আজও পরম আত্মীয়।লোকে বলে,'ঝড়ের আগে কান্তি আসে'।আয়লা হোক, বুলবুল হোক বা আমফান, প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ছুটে গিয়েছেন সুন্দরবনে।করোনার সময়ও ভাইরাসের হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল 'কান্তি বুড়োর বাহিনী'। বাম জমানাতে তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন। এরপর পালাবদল হয়েছে। বাংলার লাল দাপট ‘বেশ ফিকে’, দাবি রাজনৈতিক মহলের। কান্তি এখন আর বিধায়ক বা মন্ত্রী নন। কিন্তু, খুচখাচ সমস্যাতেও দৌড়ে যান সুন্দরবনে।রবিবার রাতে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার কাছে আছড়ে পড়ে সাইক্লোন ‘রিমেল’।অঝোরে বৃষ্টি চলছে সঙ্গে ঝোড়ো হাওয়া সোমবার সকাল থেকেই। বাংলায় এখনও এক দফায় ভোট বাকি। কিন্তু,নির্বাচনী অঙ্ক না কষে সকলের একজোট হয়ে এখন সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানো উচিত, বার্তা কান্তির। সুন্দরবন বাসীর কাছে তাঁর আবেদন, ‘এই জলটা ধরে রাখুন যাতে পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারেন। বাঁধ ভেঙে নোনা জল ঢুকে গেলে পানীয় জলের একটা সংকট তৈরি হতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে বলছি।’ তিনি সোমবার রায়দীঘির একাধিক এলাকায় যান। দূর্দশা গ্রস্থ মানুষের পাশে থাকার আশ্বাস দেন।সাহায্য তুলে দেন। পাশাপাশি সোমবার ঘূর্ণিঝড় "রেমাল"এর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার ও রায়দীঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা।ওনারা এদিন এলাকার মানুষ যাহাতে নিরাপদ আশ্রয়ে থাকতে পারে তাহার সুষ্ঠু ব্যবস্থা করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন। রায়দিঘির বিভিন্ন নদীমাতৃক এলাকা সহ নালুয়া, লালপুর এলাকায় কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতির সহযোগিতায় কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী ও বিধায়ক। এদিন তৃনমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার বলেন, ভোটের আগে বলে নয় সারাবছর মানুষের পাশেথাকি। আর সুন্দরবনবাসী হিসাবে ওদের পাশে এসে দাঁড়াতে এসেছি। এটা নিয়ে এই সময় কোনো রাজনীতি করতে চাই না।রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে কান্তি ও বাপি, অসহায়দের সাহায্য
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৭ মে ২০২৪, ১১:৩৮
আরও খবর
‘ভয় আউট, ভরসা ইন’-এর বার্তা বাজেট ভাষণে, শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা রাজ্যপালের
স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা, কমছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি
সুন্দরবনে ফের বাঘের আক্রমণ, প্রাণ হারালেন মৎস্যজীবী
সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
মেসিকাণ্ডে নয়া মোড়, আর্জেন্টাইন কিংবদন্তীর টিমের ই-মেল পেল বিধাননগর পুলিশ
মেসিকাণ্ডে নয়া মোড়, আর্জেন্টাইন কিংবদন্তীর টিমের ই-মেল পেল বিধাননগর পুলিশ
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সময়সীমা বাড়াল রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সময়সীমা বাড়াল রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফলতার ঘটনায় কড়া বার্তা শুভেন্দুর, ‘কেউ আইন হাতে তুলে নেবেন না’
ফলতার ঘটনায় কড়া বার্তা শুভেন্দুর, ‘কেউ আইন হাতে তুলে নেবেন না’
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের