পুবের কলম ওয়েবডেস্কঃ দরজায় কড়া নাড়ছে উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন। তার আগে নাম বদলের হিড়িক চলছেই উত্তরপ্রদেশ জুড়ে। এবার দেড়শো বছরের পুরাতন ফৈজাবাদ স্টেশনের নাম বদলে রাখা হল অযোধ্যা ক্যান্টনমেন্ট।
আরও পড়ুন:
বিরোধীরা যেমন তুলোধনা করেছেন যোগী সরকারকে একই ভাবে বিরক্ত ইতিহাসবিদরা।
স্থানীয়রা প্রশ্ন তুলছেন মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে অযোধ্যা স্টেশন , তাহলে আরও একটি অযোধ্যা স্টেশনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।আরও পড়ুন:
স্থানীয়রা বলছেন সবচেয়ে বিভ্রান্ত হচ্ছেন পর্যটকরা। তাঁরা অযোধ্যা স্টেশনে নামার আগে ১০ কিলোমিটার আগের অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে পড়ছেন।
আরও পড়ুন:
ইতিমধ্যেই স্টেশনের বোর্ড বদলে, বড় বড় ফেস্টুন দিয়ে নাম বদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
সেই সব ফেস্টুনে বড় করে রামমন্দিরের ছবিও ছাপা হয়েছে। এলাহাবাদ, মুঘলসরাই স্টেশনের নাম আগেই বদলেছে।আরও পড়ুন:
বিরোধীরা বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যে কাজটি সবচেয়ে মন দিয়ে করেছেন যোগী আদিত্যনাথ তা হল এই নাম বদল। ইতিহাসবিদদের আশঙ্কা, আগামীদিনেও এই প্রবণতা জারি থাকলেও দ্রুত রাজ্যের ইতিহাসের সঙ্গে জড়িত সব মুসলিম নামই বদলে দেওয়া হবে। যদিও গেরুয়া শিবিরের পাল্টা দাবি শহরটাই তো রামের। তাই সবজায়গায় অযোধ্যা লেখা না থাকলে কি ভালো দেখায়।