পুবের কলম প্রতিবেদক: নিয়মের তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে অবৈধ নির্মাণ। আনন্দপুর থানার উত্তর পঞ্চান্ন গ্রাম এলাকায় কয়েকশো অবৈধ নির্মাণ গড়ে উঠেছে বলে অভিযোগ।
আরও পড়ুন:
ওই এলাকার উপর দিয়ে বিদ্যুতের হাই টেনশন তার গিয়েছে। সেই তারের গা ঘেঁষে গড়ে উঠেছে বড় বড় বহুতল, নিচেও তৈরি হয়েছে বাড়ি। ফলে নিত্যদিন ওই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে।
যা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।আরও পড়ুন:
মঙ্গলবার বিকেলে উত্তর পঞ্চান্ন গ্রামের একটি বহুতলে কাজ করছিলেন নজিবুল সেখ নামের এক যুবক। জলের পাইপ লাইন সারানোর সময় তিনি তড়িদাহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন:
অভিযোগ, হাই টেনশন লাইনের নিচে ঘরবাড়ি নির্মাণ করা নিষেধ। তারপরও প্রোমোটার চক্র আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণ করছে। হাই টেনশন লাইনের নিচে দোতলা ও তিনতলা বাড়ি তৈরি হয়েছে। বাড়ির ছাদ থেকে কিছুটা দূরত্বে রয়েছে হাই টেনশন তার। ফলে বিপদ যে কোনও সময় ঘটতে পারে।
প্রশাসন থাকার পরও কিভাবে অবৈধ নির্মাণ করা হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।আরও পড়ুন:
পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়রা বলেন, পুলিশ ও স্থানীয় প্রশাসন অবৈধ নির্মাণ জেনেও চুপ থাকে।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা ইসলাইল শেখ বলেন, বিল্ডিং এর উপরে কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে। বাচ্চারা ঘুড়ি ওড়াতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছে। প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। বিদ্যুৎ সংস্থাকে অনেকবার তার উঁচু করে দিতে বলেও লাভ হয়নি। তারের অন্য ব্যবস্থা করা হোক।