পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কর্নাটকের অন্নভাগ্য প্রকল্পে চাল সরবরাহ করার প্রস্তাব দিয়েছেন। কর্নাটকের আপ রাজ্য সভাপতি পৃথ্বীরেড্ডি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে একটি চিঠি লিখে জানিয়েছেন, 'পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নেতৃত্বাধীন সরকার কর্নাটকের অন্নভাগ্য যোজনায় চাল সরবরাহ করতে প্রস্তুত। কর্নাটকের জনগণের খাদ্য নিরাপত্তার কথা ভেবে এই প্রকল্পে অংশগ্রহণে ইচ্ছুক আপ। তাই আমি বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করছি। এই ব্যাপারে আপ-এর কোনও সহায়তার প্রয়োজন হলে আমাকে জানান'।
আরও পড়ুন:
উল্লেখ্য, কর্নাটক রাজ্যে অন্নভাগ্য প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত চাল সরবরাহ করতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অস্বীকৃতি একটি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। চিঠিতে পৃথ্বীরেড্ডি বলেছেন যে, আপ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে রাজনৈতিক মতপার্থক্য নির্বিশেষে আমাদের দেশের জনগণকে সাহায্য করার লক্ষ্যে সমস্ত দলের এই উদ্যোগকে সমর্থন করা উচিত।
আরও পড়ুন:
পৃথ্বীরেড্ডি আরও বলেছেন, প্রয়োজনীয় অতিরিক্ত চাল দিতে অসম্মতি বিজেপির গরিব বিরোধী মনোভাবকেই প্রকাশ করে। আপ রাজ্য সভাপতি পৃথ্বীরেডি জানিয়েছেন, আমাদের রাজ্যের জনগণের স্বার্থের কথা মাথায় রেখে, আমি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনি আমার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। পঞ্জাব থেকে রাজ্যে খাদ্যের ঘাটতি মেটাতে তিনি চাল সররাহের অনুমতি দিয়েছেন।