পুবের কলম ওয়েবডেস্ক : ৪০ তলা উঁচু রকেট (Rocket) তৈরী করছে ভারত। এই রকেট চন্দ্র অভিযানে ব্যবহৃত হবে। ২০৪০ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের। সেই লক্ষ সফল করতে পারে এই রকেট (Rocket)।
১৮ থেকে ২০ টনের এই রকেটটি তৈরী হলে, এটি হবে ভারতের সবথেকে ভারী ওজনের চন্দ্রযান।আরও পড়ুন:
নতুন এই রকেট লো আর্থ কক্ষপথে ৮০ টনেরও বেশি ভার পৌছে দিতে সক্ষম। নভশ্চরদের নিয়ে যে সব মহাকাশযান পাঠানো হয়, সেগুলি সাধারণত ৬ থেকে ৮ টন ওজনের হয়ে থাকে। কিন্তু চাঁদে মানুষ পাঠাতে গেলে ১৮-২০ টনের মহাকাশযান প্রয়োজন।
যা ভারতের তৈরী এই মহাকাশযানে থাকছে। ভারতের মহাকাশযানগুলির মধ্যে সবথেকে ভারী ও শক্তিশালী হল এলভিএম-৩, যা চন্দ্রেযানে ব্যবহৃত হয়েছিল।আরও পড়ুন:
২০৩৫ সালের মধ্যে তৈরী হয়ে যাবে ভারতের এই নতুন চন্দ্রযান এলএমএল্ভি, জানালেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। ২০২৫ এর শেষে কোন নভশ্চর ছাড়াই গগনযান পরিকল্পনার মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। আরও জানা গেছে, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন নামে ২০৩৫ সালের মধ্যে ভারতীয় স্টেশন তৈরী করা হবে মহাকাশে।