পুবের কলম ওয়েবডেস্ক: পুজোর আবহের মধ্যেই কলকাতায় এলেন ব্রাজলিয়ান ফুটবল কিংবদন্তি রোনাল্ডিনহো। তাঁকে ঘিরে প্রত্যাশমতই প্রবল উন্মাদনা শুরু হয়েছে। রবিবার রাতেই কলকাতায় পা দিয়েছেন তিনি। আর সোমবার সকালে গেলেন রাজারহাটে ‘আর-১০’ অ্যাকাডেমিতে।
নিজের নামাঙ্কিত এই অ্যাকাডেমির উদ্বোধন করলেন রোনাল্ডিনহো। তাঁর কাছে যাওয়ার জন্য, একবার ছোঁয়ার জন্য উদ্বেল হয়ে ওঠে জনতা। চারিদিকে উপচে পড়ল ভিড়। অ্যাকাডেমির মাঠও ঘুরে দেখলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। কথা বললেন কচিকাচাদের সঙ্গেও।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=lqGZssS0TgI
আরও পড়ুন:
এরপরে পুজোর আনন্দে মাতলেন রোনাল্ডিনহো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে যান ব্রাজিলিয়ান কিংবদন্তি।
এটি রাজের মন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে বিখ্যাত। রোনাল্ডিনহো মুগ্ধ নয়নে মন্ডপ ও প্রতিমা দর্শন করেন। প্রতিমা দর্শনের পরে তাঁকে সাম্বার গানে মুল মঞ্চে স্বাগত জানানো হয়। রোনাল্ডোডিনহোকে যথেষ্ট আনন্দিত দেখায়। তাঁর নামে জয়ধ্বনীও তোলেন দর্শকেরা। পর্তুগিজ ভাষায় সবাইকে ধন্যবাদ জানান এই কিংবদন্তি।