পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। সোমবার সকাল ১০টা নাগাদ এই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের আবেদনে সাড়া দিয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এই নিয়ে তৃতীয়বার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।
এদিন সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। কিয়েভ, মারিউপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। শহরগুলিতে মানবিক করিডর তৈরি করে সাধারণ মানুষদের সুরক্ষিতভাবে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হবে। অন্যদিকে ইরপিনে মিসাইলের আঘাতে মৃত্যু হয়েছে চার জনের।আরও পড়ুন:
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের স্থানীয় সময় সকাল ১০টা থেকে তৃতীয়বারের মতো দেওয়া সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল এবং সুমি শহর থাকবে সাময়িক যুদ্ধবিরতির আওতায়।
আরও পড়ুন:
এদিকে সুমিতে আটকে রয়েছে ভারতীয় পড়ুয়ারা। এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন:
ইউক্রেনে রাশিয়ার হামলা সমর্থন করছে না বহু রুশ। যুদ্ধবিরোধী বিক্ষোভও চলছে। পর্যবেক্ষণ গোষ্ঠী ওভিডি-ইনফো জানিয়েছে, রাশিয়ার ২১টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ছয় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে আজ ফের ইউক্রেন প্রেসিডেন্টের ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ভোলোদিমির জেলেনস্কির আজই ফোনে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
আরও পড়ুন: