পুবের কলম,ওয়েবডেস্ক: সনাতন ধর্মের মহাত্ম্য প্রচারে এবার আসরে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নাম না করেই স্ট্যালিনপুত্র উদয়নিধিকে একচোট আক্রমণ শানালেন তিনি। গোরক্ষনাথ মন্দিরে ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে যোগী বলেন, “সনাতন ধর্মই একমাত্র ধর্ম, বাকিসব উপসম্প্রদায় অথবা উপসনা পদ্ধতি।” শুধু তাই নয়, সনাতন ধর্মের উপর হামলার ঘটনা ঘটলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও জানান তিনি।
আরও পড়ুন:
সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের অভিযোগকে ঘিরে গত সেপ্টেম্বর মাসে সরব হয়েছিলেন যোগী । সেই সময়ও সনাতন ধর্মের হয়ে সাফাই গাইতে দেখাগিয়েছিল তাঁকে। সনাতন ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম বলেও মন্তব্য করেছিলেন তিনি। নতুন করে উসকে দিয়েছিলেন হিন্দু রাষ্ট্রের প্রসঙ্গ।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়ে উদয়নিধি সনাতন ধর্মকে ডেঙ্গু, মশা, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিল। বলেছিলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে আমাদের নির্মূল করতে হবে।