পুবের কলম, ওয়েব ডেস্ক: শিবসেনা (শিন্ডে) মন্ত্রীর সামনে ট্রলি ভর্তি টাকা, ভিডিও পোস্ট করলেন সঞ্জয় রাউত।মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও। একনাথ শিন্ডে শিবসেনার মন্ত্রী সঞ্জয় শিরসাত-কে নিয়ে আয়কর বিভাগের নোটিশ এবং তার পরদিনেই ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন:
২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে সঞ্জয় শিরসাতের সম্পত্তি ও আর্থিক উন্নতি নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছিল।
সেই প্রেক্ষিতেই গতকাল আয়কর দপ্তরের তরফে তাকে নোটিশ পাঠানো হয়েছে।আরও পড়ুন:
শুক্রবার উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায়—এক ব্যক্তি (যাকে শিরসাত বলে দাবি করা হচ্ছে) ঘরে বসে আছেন, তার সামনে ট্রলিভর্তি টাকা।
আরও পড়ুন:
ভিডিওর ক্যাপশনে রাউত লিখেছেন, "এই দৃশ্য দেখে মুখ্যমন্ত্রী ফড়ণবিসের জন্য খারাপ লাগে। আর কতদিন তাকে এই সব অসহায় দৃশ্য দেখতে হবে?
"আরও পড়ুন:
এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। যদিও শিরসাত দাবি করেন,"ট্রলিতে কোনো টাকা ছিল না, ছিল জামা-কাপড়। কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিও ভাইরাল করছে।"
আরও পড়ুন:
তিনি আরও বলেন,"আয়কর দপ্তর কিছু অভিযোগের ভিত্তিতে নোটিশ পাঠিয়েছে। বুধবার হাজিরা দেওয়ার কথা ছিল, তবে আমি সময় চেয়ে নিয়েছি। নির্দিষ্ট দিনে যাব এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেব।"