পুবের কলম ওয়েবডেস্কঃ দুটো কৃত্তিম উপগ্রহ নিয়ে উড়ান দেওয়ার আগেই সমস্যায় পড়ুয়াদের তৈরি ১২০ টন ওজনের রকেট।ইসরোর বিজ্ঞানীরা বলছেন উৎক্ষেপণের শেষ পর্যায়ে হারিয়ে গিয়েছে বহু তথ্য। তাই এখনই এই অভিযানকে সফল বলতে রাজি নয় ইসরো।
আরও পড়ুন:
রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা থেকে একটি রকেটের মাধ্যমে মহাকাশে রওয়ানা দেয় এসএসএলভিডি-১।
এতেই ছিল আর্থ অবর্জাভেশন -০২ এবং আজাদিস্যাট নামে দুটি কৃত্তিম উপগ্রহ। তবে ওই দুটি উপগ্রহ সঠিক ভাবে কক্ষপথে স্থাপিত হয়েছে কিনা তা নিয়েই নিশ্চিত নন বিজ্ঞানীরা।আরও পড়ুন:
https://twitter.com/isro/status/1556136626278912002?s=20&t=W2cKYz1U1Kj7LGdltc4aDQ
আরও পড়ুন:
ইসরোর চেয়ার্যাম্যান এস সোমনাথ জানিয়েছেন এসএসএলভিডি-১ আশানুরুপ উৎক্ষেপণ হলেও সেগুলি কিন্তু এখনও কক্ষপথে স্থাপিত হয়নি।
তাই পড়ুয়াদের রকেটের এই সাফল্য নিয়ে এখনই নিশ্চিত হওয়ার মত কিছু হয়নি।আরও পড়ুন:
সমস্ত তথ্য খতিয়ে দেখে বিশ্লেষণ করার পরেই এই এই নিয়ে সফলতার দাবি করা যেতে পারে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন।
আরও পড়ুন:
আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে মহাকাশ গবেষণাকারী সংস্থার হয়ে সাড়ে সাতশো স্কুল পড়ুয়া দুটি কৃত্তিম উপগ্রহের নক্সা তৈরি করে। রবিবার শ্রী হরিকোটায় এই রকেট উৎক্ষেপণের সময় ওই পড়ুয়ারা সকলেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: