পুবের কলম, ওয়েবডেস্ক: বরফের চাদরে ঢেকে গিয়েছে সউদির মরভূমি। অবাক লাগলেও এটাই সত্য। সম্প্রতি সময়ে সোশ্যাল সাইটে একটি ভিডিয়ো ব্যাপক হারে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সউদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে বেশ ভালোই তুষারপাত হচ্ছে। শুধু তাই নয়, চারিদিকে, যতদূর চোখ যাচ্ছে, ততদূরই শুরু বরফ আর বরফ। ঢেকে গিয়েছে পুরো বরফের চাদরে। এমনিতেই ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে। তার মধ্যে তুষারপাতের এই খবরে চিন্তার ভাঁজ ফেলেছে পরিবেশবিদদের কপালে।
জানা গেছে, গত শুক্রবার থেকে তাবুকে বরফ পড়া শুরু হয়। অন্যদিকে উত্তর সীমান্ত অঞ্চলে শনিবার ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। বিশেষ করে রাফা গভর্নরেট ও এর আশেপাশের এলাকাগুলোতে। এদিকে সাকাকা সিটি ও দুমাত আল জান্দালোতেও শিলাবৃষ্টি হচ্ছে। বসন্তের সময় এখানে নানা ধরনের ফুল ফোটে। তবে বর্তমানে সেখানে অস্বাভাবিক শীতের এক দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। তবে মরুস্থানে এই তুষারপাত দেখে আনন্দে উল্লাসে আত্মহারা সেখানকার মানুষজন।হা জার হাজার পর্যটক তাবুকের কাছে অবস্থিত আল-লজ পাহাড়ে এই তুষারপাত উপভোগ করতে একত্রিত হয়েছেন। গতবছর ফেব্রুয়ারিতেও এখানে তুষারপাত হলেও, এবারের তুষারপাত গত ৫০ বছরের রেকর্ডকেও ছাপিয়ে গেছে। সংবাদ সূত্রে জানা যায়, সউদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বরফের চাদের ঢাকা ছবিও পোস্ট করেছে। সেখানে দেখা যায় জাবাল আল-লাজ, জাবাল আল-তাহির এবং জাবাল আলকান পর্বতগুলি সম্পূর্ণ বরফের চাদরে ঢাকা রয়েছে। জাবাল আল-লজ ২৬০০ মিটার উঁচুতে রয়েছে, সেই কারণে এটিকে আলমন্ড মাউন্টেনও বলা হয়। প্রচুর পরিমাণে বাদাম গাছ লাগানো হয়েছে এখানে। জর্ডান সংলগ্ন এলাকা হল তাবুক।বরফের চাদরে ঢেকে গেছে সউদির বিরান মরুভূমি
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৪, ০৮:০৪
আরও খবর
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে যৌন হেনস্থা, গ্রেফতার বিষ্ণু
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা
ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা
প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কোনও সিরাপ, কড়া নিয়ম চালু করল কেন্দ্র
প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কোনও সিরাপ, কড়া নিয়ম চালু করল কেন্দ্র
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর