পুবের কলম, ওয়েবডেস্কঃ কয়েক মাসের মধ্যেই সউদি আরবের আকাশসীমা অনিরাপদ হয়ে উঠবে। কারণ, আকাশ প্রতিরক্ষায় মোতায়েন প্যাট্রিয়ট ব্যবস্থার সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে আমেরিকা। সউদিও তাদের আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করে এই প্যাট্রিয়ট সিস্টেম। কিন্তু এখন পরিস্থিতি এমনই যে, সউদিকে তার প্রতিবেশীদের কাছে সাহায্যের হাত পাততে হতে পারে।
আরও পড়ুন:
এক মার্কিন কর্মকর্তা জানান, ইয়েমেনে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে।
দেশটিতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ায় অস্ত্রের চাহিদা দেখা দিয়েছে। এজন্য সউদি আরব অন্য দেশের থেকে অস্ত্র সাহায্য নিলে তাতে আমেরিকার আপত্তি নেই বলেও জানান ওই কর্মকর্তা।আরও পড়ুন:
তিনি বলেন, ‘তারা যেন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে অস্ত্র পায় সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। হয়তো এটাই সবচেয়ে দ্রুত বিকল্প হবে সউদি আরবের জন্য।’
আরও পড়ুন:
এদিকে, যুবরাজ বিন সালমান গত বছরের ডিসেম্বরে রিয়াধে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সম্মেলনে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন এবং পরবর্তীতে সউদি আরব ওই দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
তবে প্রতিবেশীরা সউদিকে অস্ত্র সরবরাহ করেছে কিনা তা নিশ্চিত নয়।