পুবের কলম, ওয়েব ডেস্ক: সউদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানিয়েছে।
আরও পড়ুন:
১৯৯৯ সালে সউদি আরবের প্রধান মুফতি হিসেবে নিয়োগ পান শায়খ আবদুল আজিজ এবং দীর্ঘদিন ধর্মীয় ও সামাজিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ইলমি গবেষণা ও ফতোয়া কমিটির স্থায়ী সদস্য ছিলেন এবং ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেছেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে অবসর নেন।
আরও পড়ুন:
আজ আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে সব মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।