‘সবাই তোমাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া বার্তা!
আরও পড়ুন:
গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য প্রকাশিত ‘রেজিম চেঞ্জ’ বইয়ে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
বইটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এক গোপন ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, “সবাই তোমার ওপর বিরক্ত, বিবি।
সব ইহুদিই তোমার ওপর বিরক্ত।” সেই সময় ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন তাঁর জামাতা জ্যারেড কুশনার ও শান্তি দূত স্টিভ উইটকফ।দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের লেখা বইটিতে বলা হয়েছে, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে কুশনারের তৈরি একটি শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। তখনই তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, “ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু আমি। সবাই তোমাকে ঘৃণা করে, তবুও আমি তোমার পাশে থেকেছি।”
বইটিতে আরও দাবি করা হয়েছে, ইরান ইস্যু নিয়েও ট্রাম্প প্রশাসনের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধ ছিল। এক বৈঠকে ইরানে সরকার পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন নেতানিয়াহু, যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেই মূল্যায়নকে ‘সম্পূর্ণ ভুল’ বলে উড়িয়ে দেন।
গোপন ফোনালাপ ও হোয়াইট হাউসের অভ্যন্তরীণ বৈঠকের নানা তথ্য প্রকাশ্যে আসায় ওয়াশিংটনে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এসব তথ্য ফাঁস হওয়ায় ট্রাম্পও ক্ষুব্ধ বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।