পুবের কলম ওয়েবডেস্কঃ ফের উগ্র হিন্দুত্ববাদীদের লাল চোখ। ঘটনাস্থল বিজেপি শাসিত গুজরাতের বরোদা। বরোদার দিল্লি পাবলিক স্কুলের প্রাক প্রাথমিক স্তরের পড়ুয়াদের মসজিদ পরিদর্শনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বজরংদলের কর্মীরা পড়ুয়াদের মসজিদে নিয়ে যাওয়া নিয়ে আপত্তি তুলে স্কুলে এসে রীতিমত হুমকি দেয়।
আরও পড়ুন:
কেতন ত্রিবেদীর নেতৃত্বে বজরংদলের কর্মীরা এসে স্কুলের অধ্যক্ষ এবং অন্য শিক্ষকদের হুমকি দেয় বলে অভিযোগ।
এরপরেই পড়ুয়াদের নিরপত্তার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ মসজিদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন “আমরা কোনদিনই ছাত্রদের বলপূর্বক নিয়ে যাওয়ার কোন চেষ্টা করিনি, প্রত্যেক পড়ুয়াকে ২ অগস্টের মধ্যে অভিভাবকের সম্মতিপত্র স্কুলে জমা দেওয়ার নির্দেশ হয়েছিল” আগামী ৫ অগস্ট প্রাকপ্রাথমিকের ছাত্রদের মসজিদ পরিদর্শনে নিয়ে যাওয়ার কথা ছিল।আরও পড়ুন:
পড়ুয়াদের মসজিদে নিয়ে যাওয়া হবে এই খবর পেয়েই কেতন ত্রিবেদীর নেতৃত্বে স্কুলে আসেন বজরংদলের সদস্যরা। এরপর বজরংদলের সদস্যরা সরাসরি স্কুলের অধ্যক্ষ কে বলেন কেন পড়ুয়াদের মসজিদে নিয়ে যেতে হবে। এটা স্কুল কর্তৃপক্ষের কোন কর্মসূচীর মধ্যে পড়ে।
ছাত্রদের শিল্প ইউনিট বা পিকনিকে নিয়ে যেতে পারে।যদি স্কুল পরিচালন কমিটি তাঁদের সিন্ধান্তে অটল থাকেন থাকেন তাহলে বজরংদল জানে কিভাবে সেই সিদ্ধান্তের বদল করতে হয়। কেতন ত্রিবেদী আরও বলেন সিদ্ধান্ত যদি বদল না হয় এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য বজরং দল কোনভাবেই দায়ী থাকবেনা। এরপর আর খুদে পড়ুয়াদের নিয়ে কোন ঝুঁকি নিতে পারেননি স্কুল পরিচালন সমিতি। মসজিদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত তাঁরা বাতিল করেন।