ক্ষমতায় আসার পরই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন কার্যকর করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। বৈঠক শেষে এই ঘোষণা করেন অগ্নিমিত্রা। তবে আপাতত মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন:
নির্বাচনের আগে থেকেই ডিএ বকেয়া ও বেতন কাঠামো নিয়ে ক্ষোভে ছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সেই আবহেই বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। সরকার গঠনের মাত্র কয়েক দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে হাঁটল নতুন প্রশাসন।
আরও পড়ুন:
গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।
তার ঠিক ন’দিন পর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে।আরও পড়ুন:
সাধারণত প্রতি ১০ বছর অন্তর কেন্দ্র ও রাজ্যে নতুন পে কমিশন গঠন করা হয়। রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সপ্তম পে কমিশন কার্যকর হলে বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।