পুবের কলম প্রতিবেদক: রবিবার নির্বিঘ্নেই সম্পন্ন হল মেডিক্যাল প্রবেশিকা নিট পরীক্ষা। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট (নিট ইউজি) সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট (ইউজি) প্রবেশিকায় সারাদেশের ৪৯৯টি সেন্টারে নিট পরীক্ষা হয়। একইসঙ্গে বিদেশের ৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে এনটিএ। এ বছর মোট ১৮ লক্ষ ৭২ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছেন। পরীক্ষা হয় অফলাইনেই।
পরীক্ষা হয় দুপুর ২টো থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। এ রাজ্যের কলকাতার এক পরীক্ষা সেন্টারের পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ভালোই হয়েছে। কোনও প্রশ্ন বিভ্রাট হয়নি।আরও পড়ুন:
এ দিকে, সেন্টারে পৌঁছাতে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয় রাজ্য সরবকারের পক্ষ থেকে। প্রসঙ্গত, নিট ইউজি পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস এবং অন্যান্য মেডিকেল কোর্সে ভর্তি হতে পারবেন।