পুবের কলম, ওয়েবডেস্ক: খবরের শিরোনামে বার বার বিমানের মধ্যে মহিলাদের হেনস্থার ঘটনা। নির্যাতিতা অ্যারিজোনার ফিনিক্সে একটি টেলর সুইফ্ট কনসার্টে অংশ নিয়েছিলেন, কাজ শেষে তিনি ওয়াশিংটনের সিয়াটলে ফিরছিলেন। সেই সময় তাঁর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ইউএস ডেল্টা এয়ার লাইন্সের থাকা ওই মহিলা যাত্রীর অভিযোগ, হেনস্থাকারী একটি সংস্থার একজন মেকানিক।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৩ বিমানে এক ঘুমন্ত মহিলার শ্লীলতাহানি করা হয়। ৫৩ বছর বয়সী প্রাক্তন ডেল্টা কর্মচারি ডুয়ান ব্রিল তার পাশে বসা এক মহিলাকে যৌন হেনস্থা করে। পরে অভিযুক্ত সমস্ত ঘটনার কথা স্বীকার করে। যাত্রী মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যায়। পরে তার ২ বছরের কারাদণ্ড হয়।