পুবের কলম ওয়েব ডেস্কঃ "সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির কোনও বিরোধ নেই। এই দেশটাকে নিজের দেশ বলে মনে করুন। বিজেপি আপনাদের পাশে আছে।" সম্প্রতি ফলতার এক জনসভায় এ কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ওই জনসভায় তিনি বলেন, "যারা বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের কোনও বিরোধ নেই এই দেশকে নিজের বলে মনে করুন। বিজেপি আপনাদের পাশে রয়েছে।" এভাবে রাজ্যের সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেন তিনি। শমীক বলেন, "এই দেশ আপনার দেশ। এই দেশের মাটি কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলি, এপিজে আবদুল কালামের মাটি। আর এই মাটিতে কিছু মানুষ বিশৃংখলা তৈরি করার চেষ্টা করছে।
আরও পড়ুন:
এর আগেও সংখ্যালঘুদের বার্তা দিয়ে শমীক বলেছিলেন, তিনি প্রথমদিনই সমস্ত সংখ্যালঘুর কাছে আবেদন করেছিলেন, বিজেপি তাদের শত্রু নয়। তাদের সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করা হয়নি। তিনি আরও জানান, এই লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এই লড়াই জেহাদিদের বিরুদ্ধে। মৌলবাদের বিরুদ্ধে।
আরও পড়ুন:
বিজেপির ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্নের জবাব দিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, "আমি প্রথমদিনই সমস্ত সংখ্যালঘুর কাছে আবেদন করেছিলাম, বিজেপি তোমাদের শত্রু নয়। আমাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নয়। আমাদের লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই জেহাদিদের বিরুদ্ধে।
মৌলবাদের বিরুদ্ধে।" একইসঙ্গে হিন্দুদের একাংশকে বার্তা দিয়ে তিনি বলেন, একটা সংখ্যক হিন্দুও যদি মনে করেন, আমরা উগ্রতা দেখাব, আমরা ত্রিশূল নিয়ে রাস্তায় ছোটাছুটি করব, আমরাই পরবর্তী সরকারকে নিয়ন্ত্রণ করব, সেটাও হবে না। শমীক বলেছেন, "আমাদের রাজনীতি বিভাজনের রাজনীতি নয়। আমরা যা করব পশ্চিমবঙ্গবাসীর জন্য করব। কোনও হিন্দুর জন্য আলাদা কিছু নয়। কোনও মুসলমানের জন্য আলাদা কিছু নয়। এবারের নির্বাচনে বিজেপি কোনও সংখ্যালঘু প্রার্থী দেয়নি। স্বাভাবিকভাবে বিজেপির মন্ত্রিসভায় কোনও সংখ্যালঘু মুখ থাকছে না। তাতে সংখ্যালঘুদের উন্নয়নে কোনও সমস্যা হবে না" বলে জানিয়ে শমীক বলেছেন, সংখ্যালঘু না হয়েও সংখ্যালঘুদের উন্নয়ন করা যায়।আরও পড়ুন:
শমীক ভট্টাচার্য আরও ঘোষণা করেছেন, দক্ষিণ ২৪ পরগনাকে আর ‘পরিযায়ী শ্রমিকের জেলা’ হয়ে থাকতে হবে না।
কিছু দিনের মধ্যে বিজেপি সরকার কর্মসংস্থানের বন্দোবস্ত করবে। রুজির টানে ভিনরাজ্যে যেতে হবে না। তিনি বলেন, ‘‘আমি সরকারের প্রতিনিধি নই। সরকার সরকারের মতো চলছে। আমি দল চালাচ্ছি। কিন্তু আমি কখনও পুলিশকে নির্দেশ দেব না। ফোন করে পুলিশকে বদলি করব না। কোনও কর্মী ফোন করে প্রধানকে পদত্যাগ করতে বলে সমান্তরাল সরকার চালাবে না। মুখ্যমন্ত্রী কাজ করছেন। প্রতি দিন নিজের প্রতিশ্রুতি পালন করবেন।’