সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে হাওড়ার শারদ বন্দনা

অর্পিতা লাহিড়ী: প্রায় ২ বছরের বেশি সময় পর ফের পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে রাস্তায় আম জনতা। ব্যতিক্রম নয় হাওড়াও। মহা পঞ্চমীতেই রাস্তায় জনজোয়ার।

সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে হাওড়ার শারদ বন্দনা

সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে হাওড়ার শারদ বন্দনা

মহা পঞ্চমীতে জমজমাট হাওড়া।

করোনা মহামারি পরবর্তী সময়ে নিউ নর্মাল সময়ে চুটিয়ে চলছে প্যান্ডেল হপিং। হাওড়ার শিবাজি সংঘ উপহার দিয়েছে হারিয়ে যাওয়া শৈশব। সেই ঘটি গরৃ চটপটি, হাওয়াই মিঠাই এর দুনিয়ায় ফিরে যাওয়া। কদমতলা চিত্তরঞ্জন স্মৃতি মন্দিরের নিবেদন একখন্ড সবুজ।
সঙ্গে মানানসই প্রতিমা। সাঁত্রাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের নিবেদন মনের দুর্গা।

সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে হাওড়ার শারদ বন্দনা

হাওড়া কদমতলার সুবল স্মৃতি সংঘের নিবেদন প্লাস্টিক বর্জিত পরিবেশ। বিকল্প হোক পাট। গোটা মন্ডপটাই পাট দিয়ে তৈরি সঙ্গে রয়েছে পাট দ্বারা নির্মিত নানা মডেল।সব মিলিয়ে জমজমাট হাওড়ার শারদীয় উৎসব।

সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে হাওড়ার শারদ বন্দনা

সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে হাওড়ার শারদ বন্দনা