পুবের কলম প্রতিবেদক: পার্ক সার্কাস ময়দানে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পরিচালনায় চলছে মিলন উৎসব। রবিবার সন্ধ্যায় পুবের কলম ও একটি কুসুম-এর  আয়োজনে চলছিল সাংস্কৃতিক সন্ধ্যা।

পুবের কলম ও একটি কুসুম আয়োজিত মিলন উৎসবে কেরলের শিহাব চত্তুর

এদিনের অনুষ্ঠান চলাকালীন হঠাৎই মঞ্চে উপস্থিত হন কেরল থেকে পায়ে হেঁটে মক্কায় হজ করতে যাওয়া শিহাব চত্তুর। কেরল থেকে দেশের কয়েকটি রাজ্য, তারপর পাকিস্তান, ইরান ইত্যাদি দেশ পেরিয়ে হজে যাওয়ার সংক্ষিপ্ত অভিজ্ঞতা তিনি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।

তাকে দেখার জন্য মুহূর্তের মধ্যেই ব্যাপক ভিড় জমে যায় মঞ্চের সামনে।

পুবের কলম ও একটি কুসুম আয়োজিত মিলন উৎসবে কেরলের শিহাব চত্তুর

বিত্ত নিগমের চেয়ারম্যান পিবি সালিম প্রথমে তাকে মঞ্চে ডেকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপরেই মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান তাঁকে সংবর্ধিত করেন। পায়ে হেঁটে কেরল থেকে মক্কা পৌঁছতে চারটি দেশের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।

পুবের কলম ও একটি কুসুম আয়োজিত মিলন উৎসবে কেরলের শিহাব চত্তুর

পাকিস্তান, ইরান, ইরাক ও কুয়েত পেরিয়ে মক্কায় পৌঁছান তিনি। দক্ষিণী রাজ্যটির মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির বাসিন্দা শিহাব ২০২২ সালের ২ জুন পবিত্র হজ যাত্রার জন্য মক্কার উদ্দেশে রওনা হন। ২০২৩ সালের জুন মাসে সেখানে পৌঁছান তিনি। পবিত্র এই হজযাত্রার জন্য পায়ে হেঁটে প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন।

সেখানে পৌঁছাতে ৩৭০ দিন সময় লেগেছিল তার। সেই অভিজ্ঞতা তিনি অল্প কথায় ভাগ করে নেন সকলের সঙ্গে।

পুবের কলম ও একটি কুসুম আয়োজিত মিলন উৎসবে কেরলের শিহাব চত্তুর

পুবের কলম-এর অনুষ্ঠান মুহূর্তেই হয়ে ওঠে অনন্য। আহমদ হাসান ইমরান জানান, এক সময় মানুষ পায়ে হেঁটে, জলজাহাজে চেপে হজ করতে গিয়েছে। এখন আর সেসব নেই। তারপরও শিহাব ভাই যেভাবে আল্লাহর সন্তুষ্টিলাভের জন্য পায়ে হেঁটে হজ করতে গিয়েছিলেন তা আমাদের সামনে নজির পেশ করে।

পুবের কলম ও একটি কুসুম আয়োজিত মিলন উৎসবে কেরলের শিহাব চত্তুর