পুবের কলম ওয়েব ডেস্ক: এক নিমেষের তুষারধস 'গিলে খেল' গোটা বেস ক্যাম্প! আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নেপালের মাউন্ট মানাসলুর বেস ক্যাম্প প্রায় কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন হয়ে পড়েছে ভয়ঙ্কর তুষার ধসে। সেই ভিডিও এক শেরপার থেকে ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। কত জন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1576466590232563712?s=20&t=1VPII5w0hRRgGJKNtqUShw
আরও পড়ুন:
পূর্বের মত আবারও সেই একই জায়গায় তুষারধস নেমেছে। কিছুদিন আগে এখানেই ভয়ঙ্কর তুষারধসে মৃত্যু হয়েছিল এক ভারতীয় পর্বতারোহী-সহ দু’জনের।
আরও পড়ুন:
এ বছর মাউন্ট মানাসলু অভিযানের জন্য ৪০০ জনকে অনুমতি দিয়েছে নেপাল সরকার। গত ২৬ সেপ্টেম্বর প্রায় একই জায়গায় নেমে এসেছিল তুষারধস।
তাতে এক ভারতীয় পর্বতারোহী-সহ দু’জনের মৃত্যু হয়। আহত হন ১১ জন।আরও পড়ুন:
তবে এদিনের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সূত্রের খবর, জা ২৬ সেপ্টেম্বর যখন পর্বতারোহীরা মাউন্ট মানাসলুর ক্যাম্প ফোর থেকে আরও উঁচুতে চড়ার তোড়জোড় করছিলেন তখনই আচমকা নেমে আসে তুষারধস। আর এবারেও ঠিক একই ঘটনা ঘটে।
আরও পড়ুন:
ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যায়, বেস ক্যাম্পের তাঁবুগুলি খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। বরফের চাদরে নিমেষে ঢাকা পড়ে যাচ্ছে। কিছু মানুষকে এদিক-ওদিকে দৌড়তেও দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত এই শৃঙ্গ জয় করতে গিয়ে ২৯৭টি অভিযান হয়েছে। তাতে ৫৩ জনের মৃত্যু হয়েছে।