ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ড হারবারঃ ফ্রী ফায়ার গেম খেলতে নিষেধ করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার থানার দক্ষিন কুলেশ্বর গ্রামে। মৃত কিশোরের নাম দেবপ্রসাদ সর্দার( ১২)।

মৃত কিশোরের পরিবারের লোকজন জানায়, বেশ কয়েক বছর ধরে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল ১২ বছরের দেবপ্রসাদ সর্দার। এনিয়ে পরিবারের লোকজন পড়াশোনাতে ক্ষতি হচ্ছে বলে তাকে গেম খেলতে নিষেধ করে।

এমনকি তার থেকে মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।  সেই সময় অভিমানে মোবাইল  ফোন টি ভেঙেও দেয়  ওই কিশোর। । এর পরেই   বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর।  পরিবারের লোকজন  তাকে উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।
। অন্যদিকে কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠায় ডায়মন্ড হারবার থানার পুলিশ।  গোটা ঘটনায় পরিবারে  নেমে এসেছে  শোকের ছায়া।অন্যদিকে মৃত দেবপ্রসাদের পরিবারের লোকজন জানায়, অনলাইন গেমের প্রভাবে নষ্ট হচ্ছে বর্তমান সময়ের শিশুদের শৈশব। তাই অবিলম্বে অনলাইন গেম বন্ধ করা উচিত।