ইনামুল হক, বসিরহাটঃ বাংলা সাহিত্যে স্নাতক এর পর স্নাতকোত্তরেও প্রথম বিভাগে প্রথম হলেন সন্দেশখালির কালিনগরের কন্যাশ্রী সোহানা পারভীন। মধ্যবিত্ত পরিবারের ব্যবসায়ীর কন্যা সোহানা পারভীনের অসাধারণ সাফল্য নজর কেড়েছে এলাকাবাসীর। বাবা মহাবুবর রহমান, মা নাজমা খানম। বাবা ব্যবসায়ী। মা গৃহবধূ।
বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ১নং ব্লকের কালিনগরে। কালিনগর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বিজ্ঞান বিভাগের ছাত্রী হয়েও সোহানা স্নাতক স্তরে বাংলাা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। নব বারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের বাংলা অনার্সের ছাত্রী সোহানা ২০১৯ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। সম্প্রতি প্রকাশিত ফলাফলে ২০২১ এ ওই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর-এ ৭১.০৮% নম্বর সহ প্রথম বিভাগে প্রথম হয়েছেন সোহানা পারভীন। জানা গিয়েছে, প্রথম সেমেস্টার পরীক্ষা অফলাইনে হয়েছিলো। সেখানে সোহানা ৭৫ শতাংশ নম্বর পান। তারপর কোবিদ পরিস্থিতিতে তিনটি সেমেস্টার পরীক্ষা অনলাইনে হয়। সোহানা জানান, আমি বারাসাতের আত্মীয় বাড়ি থেকেই আমার পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাদের সহযোগিতা ছাড়াও আমার এই সাফল্যের পিছনে আমার মা, বাবা এবং সমস্ত পরিবারের পাশাপাশি আমার শিক্ষকদের ভূমিকা অনেক। যে তিনজন শিক্ষকের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই তাঁরা হলেন আমার কলেজের তৌহিদ হোসেন স্যার, আমার ইউনিভার্সিটির প্রাক্তন বিভাগীয় প্রধান মোহিনীমোহন সরদার স্যার এবং বর্তমান বিভাগীয় প্রধান সোমা ভদ্র রায় ম্যাম। আমি সকলকেেই কৃতজ্ঞতা জানাই। এরপর নেট সেট পরীক্ষা দিতে চাই। আমার জীবনের লক্ষ্য অধ্যাপনার সাথে যুক্ত হওয়া। সোহানার এই সাফল্যে সন্দেশখালির কালিনগর এর পাশাপাশি সোহানা বারাসাতের যে পাড়ায় থাকেন খুশির হাওয়া সেখানেও। সোহানা অকপটে জানান, আমার পড়াশোনার এই পর্যন্ত সাফল্যের পর যা মনে হয়েছে প্রতিকূল পরিবেশ যাই আসুক মনোনিবেশ দিয়ে লেগে থাকাটাই সাফল্যের চাবিকাঠি। আমি স্বপ্নপূরণের সেই লক্ষ্যে এগোতে চাই।আরও খবর
একশো ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা জয়নগর ও কুলতলিতে
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯