উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : দাদার হাতে ভাইয়ের খুন এবার ঘটলো সোনারপুরে।সোনারপুরের মকরামপুরে জমি নিয়ে পারিবারিক বিবাদে জনসমক্ষে দাদার হাতে খুন হলেন ভাই,আর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালো। অভিযুক্ত কালু সরদার পলাতক।খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন:
দু’ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমি নিয়ে ঝামেলা। তীব্র সেই বিবাদ একদিন গিয়ে থামলো রক্তাক্ত পরিণতিতে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার মকরামপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঘটে যায় এক বীভৎস ঘটনা। চায়ের দোকানে চা খেতে গিয়ে দাদার হাতে নির্মমভাবে খুন হলেন ভাই।
ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেওয়া হয়।ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আশরাফ সরদার।স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আর এই নৃশংস খুনের পর থেকেই পলাতক দাদা কালু সরদার।আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ ও কালুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল।এই নিয়ে পরিবারে বারবার ঝামেলা,কথা কাটাকাটি এমনকি হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় আশরাফ মকরামপুর বাজারের এক চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন।সেই সময় আচমকা হাজির হয় তাঁর দাদা কালু সরদার।
সঙ্গে ছিল ধারালো অস্ত্র। কোনও কথাবার্তা ছাড়াই গলায় কোপ বসিয়ে দেয় আশরাফকে। আশপাশের লোকজন হতচকিত হয়ে পড়েন, চিৎকার করে ওঠেন। আশরাফ মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায়।আরও পড়ুন:
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আশরাফের। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।নিহতের ছেলে আসান সরদার বলেন,আমার বাবাকে অনেকদিন ধরেই প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন জেঠু কালু। বাড়িতেও এসে হুমকি দিয়েছে একাধিকবার।
এমনকি গায়ে হাত তুলেছে। তিনি এলাকার একজন অসামাজিক ব্যক্তি।এক সময় মদ বিক্রি করতেন,এখন গাঁজার কারবার করেন। তবুও কেউ কিছু বলতো না।আরও পড়ুন:
শেষমেশ প্রকাশ্যে আমার বাবাকে খুন করে দিল।আর এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কালু সরদার। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। জমি সংক্রান্ত বিবাদ, অসামাজিক কার্যকলাপ ও আগের অপরাধ রেকর্ড, সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। নিহতের পরিবারের দাবি,কালুকে অবিলম্বে গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক।