পুবের কলম প্রতিবেদক: রাজ্যের মানুষকে নিখরচায় একাধিক সরকারি প্রকল্পের জন্য সুবিধা দিতে শীঘ্রই পালিত হবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচী। বিশেষ সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিক থাকলে পরবর্তী পর্যায়ের ‘দুয়ারে সরকার’শিবির আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে।
আরও পড়ুন:
রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগের মতই এবারও দুয়ারে সরকার শিবিরে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন আর্থসামাজিক প্রকল্প ও পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন রাজ্যের বাসিন্দারা।