১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

পুবের কলম ওয়েব ডেস্ক : রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। দল ফাইনালে উঠলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তা কাটছে না। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পরে অধিনায়ক রোহিতের পাশে দাঁড়িয়েছেন দলের কোচ গৌতম গম্ভীর। তবে তাঁর সঙ্গে সহমত পোষণ করছেন না কিংবদন্তী সুনীল গাভাসকর।তাঁর মতে, নিজের ব্যাটিং নিয়ে রোহিতকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।

এক প্রতিক্রিয়ায় গাভাসকর বলেন, ” মাঠে নেমেই বড় শট মারার চেষ্টা থেকে বিরত থাকতে হবে রোহিতকে। ওকে চেষ্টা করতে হবে, মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকার। ক্রিজে থাকলে বড় শট মারার সুযোগ ঠিক পাওয়া যাবে।’

আরও পড়ুন: শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর নেই : গাভাসকর

দেশের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ” রোহিতের হাতে অনেক ধরনের শট রয়েছে। কিন্তু গত বছর দু’য়েক ধরে দেখছি ও শুধু বল মাঠের বাইরে পাঠানোর দিকে মন দিচ্ছে। এই নীতিতে রোহিত খুব একটা সফল হয়নি। বেশিক্ষণ ক্রিজে থাকলে এমনিই রান আসবে।”

আরও পড়ুন: cheteshwar pujara: আন্তর্জাতিক ক্রিকেট থেকে নীরব প্রস্থান পূজারার

আরও পড়ুন: চেয়েছিলেন ধোনির মত অবসর নিতে! রোহিতের প্রস্তাবে ‘না’ বোর্ডের
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার