শ্রীনগর, ১৩ জানুয়ারি: অবশেষে খুলে গেল শ্রীনগর-লাদাখের সংযোগ পথ। এদিন নবনির্মিত জেড-মোড় সুড়ঙ্গ উদ্বোধন করতে কাশ্মীর সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপত্যকা রাজ্যে উৎসবের আমেজ পা মিলিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
কাশ্মীর ও লাদাখের পর্যটনে গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সোনমার্গে জেড মোড় টানেল।
সোমবার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়কড়ি, উপরাজ্যপাল মনোজ সিনহা-সহ আরও অনেকে।আরও পড়ুন:
Read More: চোর সন্দেহে দলিত যুবককে অমানবিক নির্যাতন রাজস্থানে
আরও পড়ুন:
সোনমার্গের এই সুড়ঙ্গের হাত ধরে কাশ্মীরে পর্যটনে নতুন গতি আসবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি খুব সহজেই বাধা বিপত্তিকে এড়িয়ে লাদাখের একাধিক সেনাঘাঁটিতে প্রতিরক্ষা সামগ্রী-সহ সেনাদের জন্য খাবার ও ওষুধপত্র পৌঁছানো সহজ হয়ে যাবে। উল্লেখ্য, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত এই সুড়ঙ্গ পথ তৈরিতে ২ হাজার ৭০০ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র।