পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যজুড়ে বেড়েই চলেছে বেআইনি টোটোর দাপট। যার জেরে দুর্ঘটনার খবর প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে। তাই এবার রাজ্যের টোটো চালকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন থেকে রাজ্যের সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।
যানজট নিয়ন্ত্রণ এবং টোটো চালকদের সঠিক রেজিস্ট্রেশন নিশ্চিত করতে রাজ্য সরকার গত ১৩ অক্টোবর থেকে টোটো রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। দফতরের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে এই সময়ের মধ্যে সমস্ত টোটো মালিকদের তাদের গাড়ির রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক করা হচ্ছে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ এবং আধুনিক করার জন্য একটি নতুন অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। জানা গিয়েছে রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোকে একটি করে কিউআর কোড সহ একটি অস্থায়ী টোটো এনরোলমেন্ট নম্বর দেওয়া হবে। শুধু তাই নয় টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও এবার বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য পরিবহন দফতর। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যে, এই উদ্যোগের ফলে রাজ্যের টোটো চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং চালকদের পেশাগত স্বীকৃতি মিলবে।নাম প্রকাশ্যে অনিচ্ছুক পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে, ‘‘টোটোর নিবন্ধন হয়ে গেলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। কারণ, হাতে এক বার টোটোর প্রকৃত সংখ্যা পেয়ে গেলে লাইসেন্স দিতে জেলাভিত্তিক অফিসগুলি সক্রিয় হয়েই সেই কাজ করে দেবে।’’ অর্থাৎ বোঝাই যাচ্ছে টোটো চালকদের আর দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হবে না ড্রাইভিং লাইসেন্স নিয়ে। উল্লেখ্য, রাজ্য পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনেক ক্ষেত্রে একাধিক সুবিধা হবে। রাস্তার আনাচে কানাচে টোটোর দাপট নিয়ন্ত্রণ করা যাবে অর্থাৎ রাজ্যের মোট টোটোর সংখ্যা জানা যাবে, যা যানজট নিয়ন্ত্রণে সাহায্য করবে। টোটোগুলিকে আইনি কাঠামোর মধ্যে আনায় সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। এছাড়াও চালকদের প্রশিক্ষণের মাধ্যমে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল নতুন নিয়মের ফলে বেআইনিভাবে টোটো তৈরি এবং বিক্রি করা বন্ধ হবে।টোটো চালকদের পেশাগত স্বীকৃতি দিতে এবার ড্রাইভিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত রাজ্যের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৫, ১৪:৫৫
আরও খবর
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য এখন থেকে শুধু এলপিজি, সিদ্ধান্ত রাজ্যের
বৈধ রেজিস্ট্রেশনের দাবি টোটোচালকদের
টোটো বন্ধের দাবিতে অটোচালকদের রাস্তা অবরোধ, পাল্টা অবরোধ টোটো চালকদের
"বাংলায় ঘুরে বেড়ানো জল্লাদদের চিহ্নিত করা হবে",লাঠিচার্জ নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি অভিষেকের
বাহিনীর লাঠির ঘায়ে আহত শিশু ও ক্যানসার আক্রান্ত মহিলা! ক্ষোভে সরব মহুয়া
বাহিনীর লাঠির ঘায়ে আহত শিশু ও ক্যানসার আক্রান্ত মহিলা! ক্ষোভে সরব মহুয়া
এবার ‘দফারফা’ বিজেপির, ক্ষমতায় আসছে তৃণমূলই: পদ্ম শিবিরকে বিঁধে বললেন অভিষেক
এবার ‘দফারফা’ বিজেপির, ক্ষমতায় আসছে তৃণমূলই: পদ্ম শিবিরকে বিঁধে বললেন অভিষেক
৩টে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৬৮%, কত ভোট পড়ল ভবানীপুরে? এগিয়ে কোন জেলা?
৩টে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৬৮%, কত ভোট পড়ল ভবানীপুরে? এগিয়ে কোন জেলা?
ভবানীপুরে ভোট ঘিরে চরম উত্তেজনা, শুভেন্দুকে ঘিরে জয় বাংলা স্লোগান, বাহিনীর লাঠিচার্জ
ভবানীপুরে ভোট ঘিরে চরম উত্তেজনা, শুভেন্দুকে ঘিরে জয় বাংলা স্লোগান, বাহিনীর লাঠিচার্জ
ভাঙড়ে ভোটের দুপুরে অশান্তি, নওশাদকে ঘিরে বিক্ষোভ, পরে সংঘর্ষ
ভাঙড়ে ভোটের দুপুরে অশান্তি, নওশাদকে ঘিরে বিক্ষোভ, পরে সংঘর্ষ
ভবানীপুরের বুথে মমতা, ‘রাতদুপুরে তল্লাশি’ নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো
ভবানীপুরের বুথে মমতা, ‘রাতদুপুরে তল্লাশি’ নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার