২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুর দুর্নীতিতে সিবিআই, চ্যালেঞ্জ জানিয়ে ভিন্ন বেঞ্চে রাজ্য

পারিজাত মোল্লা:  ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে  দুটি মামলা সরেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এবার পুরসভায় দুর্নীতিতে সিবিআই তদন্ত মামলাটি সরাতে তৎপর রাজ্য।

আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।  পুর দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বন্ধের আর্জি জানিয়ে নতুন বেঞ্চের দ্বারস্থ পুর দফতর।  অয়ন শীল কান্ডে টেট দুর্নীতির তদন্ত করতে গিয়ে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক নথি পেয়েছিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন ইডি আদালতকে জানিয়েছিল, -‘ গত ২০ এবং ২১ মার্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য জানতে পেরেছেন আধিকারিকেরা। অয়ন শীলের বাড়ি ও অফিস থেকে পুর নিয়োগ সংক্রান্ত বহু নথিপত্রও তাঁদের হাতে এসেছে’।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

ইডি-র দাবি -‘  শুধুমাত্র শিক্ষক নিয়োগ নয়, বেআইনি পথে বিভিন্ন পুরসভাতেও নিয়োগ করেছিল অয়ন শীলেরা’। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে সিবিআই নিয়োগ করার আর্জি জানানো হয়েছিল ইডির তরফে। এরপরেই পুর নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালত হাইকোর্টের সেই নির্দেশের উপরে সাত দিনের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে থাকে।  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সরতেই সেই মামলায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল রাজ্য। রাজ্যের পুর দফতরের দাবি, -‘ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। পুরসভা সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়া তাঁর এজলাসে হচ্ছিল না’। তাই এ বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ ওই এজলাস থেকে আদৌ দেওয়া যায় কি না? তা নিয়ে প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুর দুর্নীতিতে সিবিআই, চ্যালেঞ্জ জানিয়ে ভিন্ন বেঞ্চে রাজ্য

আপডেট : ৬ মে ২০২৩, শনিবার