পুবের কলম,ওয়েবডেস্ক: ৩৮ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করে রেজাল্ট জানানো হয়।

রাজ্যে প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুল থেকে কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছেন কল্যাণীর শুভদীপ পাল। উভয়ই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন) বোর্ডের ছাত্র।

তৃতীয় হয়েছেন নদীয়ার বিবস্বান বিশ্বাস। চতুর্থ স্থানে আছে শিলিগুড়ির ইরাদ্রি বসু খণ্ড। পঞ্চম স্থানে সাউথ পয়েন্টের ময়ূখ চৌধুরি। ষষ্ঠ স্থানে হুগলির ঋতম ব্যানার্জি। মেধাতালিকায় প্রথম দশের মধ্যে চার জন রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।
চার জন সিবিএসই বোর্ডের।

চলতি বছর পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন। তার মধ্যে ৭৯,০২৫ ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৪,৪৬৭ । উত্তীর্ণের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭৮ হাজার ৬২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন।