পুবের কলম ওয়েবডেস্ক: চলছে লোকসভা নির্বাচনের গণনা। সকালে গণনা শুরু হতেই শেয়ার বাজারে ধস নামতে থাকে। বেলা যত গড়াল, ততই বৃদ্ধি পায় পতনের সূচক। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ২০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের।
১১টা ১০ মিনিটে ৪,০০০ পয়েন্ট পতন হয়।আরও পড়ুন:
সকাল ৯টা ৩০ মিনিটে নিফটি সূচকের পতন হয়েছে ৩.০৩ শতাংশ। ফলে নিফটি সূচক দাঁড়িয়েছে ২২,৫৫৭। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩ শতাংশ।
সকাল সাড়ে ৯টায় দাঁড়িয়েছে ৭৪,১০৭-এ। মঙ্গলবার ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীরা লোকসান করেছেন প্রায় ২০ লক্ষ কোটি টাকা। সকাল ১১টা ১০ মিনিটে নিফটির পতন হয়েছে ৫.০৭ শতাংশ। প্রসঙ্গত, সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটের যে ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯১টি লোকসভা আসনে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এখনও পৌঁছয়নি।