পুবের কলম, ওয়েবডেস্ক: শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (mithun chakraborty। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। ৭৩ বছরের অভিনেতার এমআরআই করা হয়েছে। তাঁর পর্যবেক্ষণে এক চিকিৎসার বিশেষ দল গঠন করা হয়েছে। শনিবার সকালে কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
সব পরীক্ষার রিপোর্ট দেখে তবেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। জানা গেছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতা।আরও পড়ুন:
সূত্রের খবর এদিন সকালে একটি ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই ফ্লোরের মধ্যে অসুস্থ বোধ করেন। বুকে ব্যথা অনুভর করেন।
বসে পড়েন তিনি। তড়িঘড়িকে মিঠুন চক্রবর্তীকে (mithun chakraborty হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে, এদিন মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সম্প্রতি সোহমের প্রয়োজনায় শাস্ত্রী ছবির শুটিং শুরু হয়েছে কলকাতায়। ওই ছবিতেই অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। এই ছবিতে দেবশ্রী রায় ও সোহম চক্রবর্তীও অভিনয় করছেন।
আরও পড়ুন: